জীবনী জীবনানন্দ দাশ/Life Story/Biography Of Jibanananda Das In Bangla
কবি জীবনানন্দ দাশ জন্ম ও পারিবারিক পরিচয়: ১৮৯৯ খ্রিষ্টাব্দে ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশের বরিশালে কবি জীবনানন্দের জন্মনয় হয়। সত্যানন্দ দাশ এবং কুসুমকুমারী দেবীর তিন সন্তানের মধ্যে জীবনানন্দ ছিলেন প্রথম।জীবনানন্দ দাশের মা কুসুমকুমারী দেবী সাহিত্যচর্চা করতেন। বাংলার বিখ্যাত কবিতা "আমাদের দেশে হবে, সেই ছেলে কবে/কোথায় না বড় হয়ে কাজে বড় হবে" র রচয়িতা তিনিই। কবির পৈতৃক পদবি ' দাশগুপ্ত ' ছিল , তবে তাঁর পিতামহ ' গুপ্ত ' পদবীটি বর্জন করেন। ১৯৩০ খ্রিষ্টাব্দে জীবনানন্দের সঙ্গে লাবণ্য গুপ্তের বিবাহ হয়। ছাত্র - জীবন: বরিশালের ব্রজমোহন স্কুলে জীবনানন্দের ছাত্রজীবন শুরু হয়। ছেলেবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী। বইপড়া ছিল তাঁর নেশা। ১৯১৫ তে ম্যাট্রিক পাস করে ত...