Posts

Showing posts from February, 2024

উচ্চমাধ্যমিক ইতিহাস, ট্রুম্যান নীতি কী? মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল? | Class 12th History Suggestion

Image
  উচ্চমাধ্যমিক ইতিহাস 👉(  'দাঁতাত' কী? দাঁতাতের উদ্ভবের কারণগুলি লেখো।) প্রশ্ন :  ট্রুম্যান নীতি কী? মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল? 🢖🢖 উত্তর: ▶  ভূমিকা : 1947 খ্রিস্টাব্দের 12 মার্চ মার্কিন সিনেটের এক যৌথ অধিবেশনে মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান ঘোষণা করেন যে, সাম্যবাদী সোভিয়েত রাশিয়ার আক্রমণ বা সশস্ত্র সংখ্যালঘু কমিউনিস্ট আন্দোলন প্রতিরোধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর যে-কোনো দেশকে আর্থিক ও সামরিক সাহায্য দেবে যা তাঁর নাম অনুসারে 'ট্রুম্যান নীতি' নামে পরিচিত। ▶  ট্রুম্যান নীতি; ❐   পটভূমি: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের দেশগুলির আর্থিক সংকটের সুযোগ নিয়ে সোভিয়েত রাশিয়া পূর্ব ইউরোপের দেশগুলিতে প্রাধান্য বিস্তার করে। এরপর সোভিয়েত রাশিয়া, গ্রিস ও তুরস্কে সাম্যবাদের প্রসার ঘটাতে উদ্যোগী হয়। গ্রিসে সাম্যবাদের প্রসার প্রতিরোধ করার জন্য আমেরিকা এই ঘোষণা করে। ❐  উদ্দেশ্য: এই নীতি ঘোষণার পশ্চাতে আমেরিকার কয়েকটি উদ্দেশ্য ছিল।  এগুলি হল: (i) সাম্যবাদের প্রতিরোধ: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে সোভিয়েত রাশিয়ার সাম্যবাদকে প্রতিরোধ ক...

উচ্চমাধ্যমিক ইতিহাস, বাংলাদেশের মুক্তি সংগ্রামে মুজিবর রহমানের ভূমিকা | Class 12th History Suggestion

Image
  উচ্চমাধ্যমিক ইতিহাস 👉(ট্রুম্যান নীতি কী? মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল?) প্রশ্ন :   বাংলাদেশের মুক্তি সংগ্রামে মুজিবর রহমানের  ভূমিকা আলোচনা করো। [HS 2015] 🢖🢖 উত্তর: ▶  ভূমিকা : বাংলাদেশের মুক্তি সংগ্রামের ইতিহাসে শেখ মুজিবর রহমান এক অবিস্মরণীয় নাম। দেশের স্বাধীনতার জন্য তাঁর ত্যাগ, তিতিক্ষা, দেশপ্রেম, বিপ্লব-নিষ্ঠা, অদম্য মনোবল ও চারিত্রিক দৃঢ়তার জন্য দেশবাসীর কাছে স্মরণীয় হয়ে আছেন। তাঁর সুদক্ষ নেতৃত্বেই বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করে। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে। পশ্চিম পাকিস্তানের শোষণ ও অত্যাচারের হাত থেকে বঙ্গবাসীদের মুক্ত করে তিনি 'বঙ্গবন্ধু' রূপে পরিচিত হন। ❐  জন্ম ও প্রথম জীবন: 1921 খ্রিস্টাব্দে অবিভক্ত বাংলাদেশের গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে মুজিবর রহমান জন্মগ্রহণ করেন। তাঁর পিতা শেখ লুৎফর রহমান গোপীগঞ্জ সিভিল কোটের সেরেস্তাদার ছিলেন। তিনি মাদারিপুর বিদ্যালয়ে পাঠ সমাপন করেন। আইন পড়ার জন্য তিনি 1940 খ্রিস্টাব্দে কলকাতার ইসলামিয়া কলেজে (বর্তমান মৌলানা আজাদ কলেজে) ভরতি হন এবং সারা ভারত মুসলিম ছাত্র ফেডারেশ...