সপ্তম শ্রেণী বাংলা প্রশ্ন উত্তর কুতুব মিনানের কথা সহায়িকা || Class 7th Bangla Questions And Answers Chapter - Kutub Minarer Katha
বাংলা প্রশ্ন উত্তর ◾অনধিক দুটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : ১.১ কোন সম্রাট অশোক স্তম্ভ ’ কে দিল্লি নিয়ে এসেছিলেন ? উত্তর । ফিরোজ তুঘলক ‘ অশোক স্তম্ভ ’ কে দিল্লি নিয়ে এসেছিলেন । ১.২ কুতুব মিনার নামটি কার নামানুসারে রাখা হয়েছে এবং কেন ? উত্তর । কুতুবুদ্দিন আইবকের নামে কুতুব মিনার নামকরণ করা হয় । কারণ উনি এই মিনারটি তৈরি করার পরিকল্পনা করেন । ১.৩ কুতুবের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আর কে মিনার গড়তে চেষ্টা করেছিলেন ? উত্তর । আলাউদ্দিন খিলজি কুতুবের সঙ্গে পাল্লা দিয়ে মিনার গড়তে চেষ্টা করেছিলেন । ১.৪ মিনারেট বা মিনারিকা কী ? মিনারের সঙ্গে এর পার্থক্য কোথায় ? উত্তর । মসজিদ , সমাধি কিংবা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসেবে যে মিনার কখনো থাকে , কখনো থাকে না , • তার নাম মিনারেট বা মিনারিকা । → মিনারের সঙ্গে মিনারিকার পার্থক্য হল মিনার আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় স্তম্ভ হিসেবে দাঁড়ায় । কিন্তু মিনারিকা কোনো ইমারতের অঙ্গ হিসেবে থাকে । ১.৫ আহমদাবাদ শহরটি কোন রাজার নামানুসারে হয়েছে ? এই শহরটি কোন রাজ্যের রাজধানী ...