মন ভালো করা প্রশ্ন উত্তর ষষ্ঠ শ্রেণী || Class -6 Bangla Mon Bhalo Kara Questions And Answers
মন ভালো করা প্রশ্ন উত্তর পশুপাখির ভাষা অধ্যয়ের প্রশ্ন উত্তর পড়তে নিচের লিঙ্ক এ ক্লিক করো 👉 ( পশুপাখির ভাষা প্রশ্ন উত্তর ) ◼️কবি পরিচিতি; ১৯৩৩ খ্রিস্টাব্দের ২৫ নভেম্বর দক্ষিণ চব্বিশ পরগনার বহডুতে শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম হয়। পঞ্চাশের দশকে তিনি কৃত্তিবাস পত্রিকার উল্লেখযোগ্য কবি ছিলেন। তিনি ‘রূপচাঁদ পক্ষী' ছদ্মনামে কলকাতা বিষয়ে ফিচার লিখতেন। ‘স্ফুলিঙ্গ সমাদ্দার' নামেও তিনি নানা পত্রপত্রিকায় গদ্যরচনা করতেন। তাঁর প্রথম কাব্যগ্রন্থ হল— হে প্রেম, হে নৈঃশব্দ্য (১৯৬১)। তাঁর অন্যান্য বিখ্যাত কাব্যগ্রন্থ হল—যেতে পারি কিন্তু কেন যাবো, সোনার মাছি খুন করেছি, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, প্রভু নষ্ট হয়ে যাই, পাড়ের কাঁথা মাটির বাড়ি ◼️নাম করণ; এই কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় মাছরাঙা পাখির গায়ে রঙের সঙ্গে মন-ভালো করা রোদের আশ্চর্য মিল লক্ষ করে বিস্ময় প্রকাশ করেছেন। তাঁর মনে এই প্রশ্নই বারবার উঠে এসেছে যে, কেন মন ভালো করা রোদ্দুরের রং মাছরাঙাটির গায়ের রং-এর মতো! মাছরাঙার ছোটোবড়ো রঙিন উজ্জ্বল পালকের গায়ে আলো পড়ে যখন রঙিন হয়ে ওঠে, তখন কবি যেমন খুশি হন, তেমনই রোদের দিকে ত...