Class 7th Geography Chapter -7 Questions And Answers || সপ্তম শ্রেণীর ভূগোল সপ্তম অধ্যায় "জলদূষণ" প্রশ্ন উত্তর || ক্লাস 7th ভূগোল সহায়িকা
সপ্তম অধ্যায় প্রশ্ন উত্তর অষ্টম অধ্যায় "মাটিদুষণ" প্রশ্ন উত্তর পড়তে নিচের লিংকে ক্লিক করো 👉 ( মাটিসুষণ প্রশ্ন উত্তর ) ⬛ অতি-সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর: প্রতিটা প্রশ্নের মান -1 1. জলদূষণ কাকে বলে ? উঃ। নানা অবাঞ্ছিত রাসায়নিক বা জৈব পদার্থ ও জীবাণু জলে মিশলে তা মানুষ ও প্রাণীর ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ে এবং এর ফলস্বরূপ জলজ উদ্ভিদ ও প্রাণীসহ জীবজগতের ক্ষতির সম্ভাবনা দেখা যায়। একে জলদূষণ বলে। 2. পৃথিবীর কোন্ বিখ্যাত নদীগুলি অতিমাত্রায় দূষিত হয়ে পড়েছে? উঃ। হোয়াংহো, টেমস, মিসিসিপি প্রভৃতি পৃথিবীর বিখ্যাত নদীগুলি অতিমাত্রায় দূষিত হয়ে পড়েছে। 3. জাপানে মিনামাটা উপসাগরে কী দূষণ ঘটেছিল? উঃ। জাপানে মিনামাটা উপসাগরে পারদ দূষণ ঘটেছিল। 4. ভারতবর্ষে গঙ্গা ছাড়া আর কোন্ কোন্ নদীর জল দূষিত হয়ে পড়েছে? উঃ। ভারতবর্ষে কৃষ্ণা, কাবেরী, গোদাবরী ও যমুনা নদীর জল দূষিত হয়ে পড়েছে। 5. সারে থাকা নাইট্রেট-এর কারণে কী কী ঘটতে পারে? উঃ। সারে থাকা নাইট্রেট-এর কারণে ক্যানসার হতে পারে। এমনকি শিশুদের মাথায় রক্ত চলাচলে অসুবিধা ঘটায়। 6. পূর্ব কলকাতার জলাভূমিতে কীসের চাষ...