উচ্চমাধ্যমিক ইতিহাস, ঔপনিবেশিক শাসনকালে 'অবশিল্পায়নের' বর্ণনা দাও | কোম্পানির শাসনকালে ভারতের অবশিল্পায়নের কারণ ও ফলাফল বর্ণনা করো।
উচ্চমাধ্যমিক ইতিহাস উনিশ শতকে সমাজসংস্কার ও শিক্ষাসংস্কার আন্দোলনে বিদ্যাসাগরের ভূমিকা ইয়ং বেঙ্গল কাদের বলা হয়? উনিশ শতকে বাংলার জাগরণে তাঁদের ভূমিকা লেখো। মার্কেন্টাইলিজম কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি লেখো। প্রশ্ন: ঔপনিবেশিক শাসনকালে 'অবশিল্পায়নের' বর্ণনা দাও। অথবা, কোম্পানির শাসনকালে ভারতের অবশিল্পায়নের কারণ ও ফলাফল বর্ণনা করো। উত্তর: » ভূমিকা : অবশিল্পায়ন হল শিল্পায়নের বিপরীত ঘটনা। তাই শিল্পায়ন মানে শিল্প গড়ে ওঠা হলে অবশিল্পায়ন হল শিল্পের ধ্বংসসাধন। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে ইংরেজ কর্মচারীদের অত্যাচার, দাদন প্রথা, কমিশন প্রথা, একচেটিয়া বাণিজ্য, অসম শুল্ক নীতি প্রভৃতি কারণে বাংলা তথা ভারতের গৌরবমণ্ডিত কুটিরশিল্পের পতন ঘটে, এই ঘটনাকে অবশিল্পায়ন বলা হয়। রমেশচন্দ্র দত্ত, সব্যসাচী ভট্টাচার্য, অমিয় বাগচি, রজনীপাম দত্ত প্রমুখ ঐতিহাসিকগণ অবশিল্পায়ন নিয়ে আলোচনা করেছেন। অপরদিকে মরিস ডি মরিস ও অন্যান্য ইংরেজ যেমন রাসব্রুক উইলিয়াম হ্যামিলটন অবশিল্পায়নকে ‘অলীক’ বলেছেন । ❐ অবশিল্পায়নের কারণ: কোম্পানির আমলে ভারতের কুটিরশিল্পের ধ্বংসের কারণগুলি হল— i. ব...