উচ্চমাধ্যমিক ইতিহাস,কীভাবে ঠান্ডা লড়াইয়ের অবসান হয়? ঠান্ডা লড়াইয়ের ফলাফল বিশ্লেষণ করো। | Class 12th History Notes
উচ্চমাধ্যমিক ইতিহাস 👉( সুয়েজ সংকট কী ছিল ? | সুয়েজ সংকটের কারণ কী ছিল ? ) প্রশ্ন: কীভাবে ঠান্ডা লড়াইয়ের অবসান হয়? ঠান্ডা লড়াইয়ের ফলাফল বিশ্লেষণ করো। 2+6 🢖🢖 উত্তর: 🢖🢖 ঠান্ডা লড়াইয়ের অবসান : ঠান্ডা লড়াইয়ের অবসান কবে, কীভাবে হয়—এ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক আছে। তবে এ কথা সকলেই স্বীকার করেন যে, সোভিয়েত ইউনিয়নের পতনের পর ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে। 🢖🢖 সোভিয়েত ইউনিয়নের পতন: 1991 খ্রিস্টাব্দের 25 ডিসেম্বর সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্ব এক মেরুকেন্দ্রিক হয়ে পড়ে। এতদিন পৃথিবীতে দুটি মহাশক্তিধর রাষ্ট্র ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। এই দুই শক্তিকে কেন্দ্র করেই বিশ্বরাজনীতিতে ছিল দ্বিমেরুকরণ (Bi-polarism)। সোভিয়েতের পতনের পর মার্কিন যুক্তরাষ্ট্র সমগ্র বিশ্বে এককভাবে প্রাধান্য স্থাপন করে। এখানে ঠান্ডা লড়াই-এর সমস্ত সম্ভবনাই বিলুপ্ত হয়। বর্তমান রাশিয়া অনেকক্ষেত্রেই নতমস্তকে আমেরিকার নির্দেশ পালন করে এবং বিশ্বশান্তি রক্ষার ব্যাপারে নীরব দর্শকের ভূমিকা পালন করে। 🢖🢖 ফলাফল : ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটলেও সমগ্র বিশ্বে তার...