Posts

Showing posts from October, 2023

উচ্চমাধ্যমিক ইতিহাস, চিনে বক্সার বিদ্রোহের কারণগুলি ও ফলাফল লেখো । অথবা, চিনে বক্সার বিদ্রোহের পটভূমি, প্রসার ও গুরুত্ব লেখো | Class 12th History Suggestion

Image
  উচ্চমাধ্যমিক ইতিহাস 👉(  ঔপনিবেশিক শাসনকালে 'অবশিল্পায়নের' বর্ণনা দাও।) প্রশ্ন:  চিনে বক্সার বিদ্রোহের কারণগুলি ও ফলাফল লেখো । অথবা, চিনে বক্সার বিদ্রোহের পটভূমি, প্রসার ও গুরুত্ব লেখো।  🢖🢖 উত্তর: 🢖🢖 ভূমিকা :  চিনের ইতিহাসে প্রথম জাতীয়তাবাদী বিদ্রোহ হল বক্সার বিদ্রোহ। 1898 খ্রিস্টাব্দে ‘আই-হো-চুয়ান’ নামে একটি গুপ্ত সমিতি এই বিদ্রোহ পরিচালনা করে। ‘চুয়ান’ কথাটির অর্থ হল মুষ্টিযুদ্ধ। এই সমিতির সদস্যরা মুষ্টিযুদ্ধ অনুশীলন করত এবং হাত সবসময় মুষ্টিবদ্ধ রাখত বলে এই বিদ্রোহের নাম হয় বক্সার বিদ্রোহ। এই বিদ্রোহে সমগ্র উত্তর চিন উত্তাল হয়ে ওঠে। সর্বত্র ধ্বনিত হয় ‘বিদেশিদের ধ্বংস করো', ‘চিংদের রক্ষা করো' শ্লোগান। ‘চিং’ শব্দের অর্থ রাজবংশ। বিদ্রোহীরা চিনা সভ্যতার শ্রেষ্ঠত্বে বিশ্বাসী ছিল। বৌদ্ধ, কনফুসীয়, তাওবাদের ওপর ভিত্তি করে বক্সার বিদ্রোহীদের মতাদর্শ গড়ে ওঠে। ❐  বক্সার বিদ্রোহের পটভূমি বা কারণ: ❐  বিদেশিদের আধিপত্য: ইউরোপের সাম্রাজ্যবাদী দেশগুলির চিনের বিভিন্ন স্থানে আধিপত্য বিস্তার, চিনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও চিনের সাধারণ মানুষের ...

উচ্চমাধ্যমিক ইতিহাস, তাইপিং বিদ্রোহ সম্পর্কে একটি টীকা লেখ | তাইপিং বিদ্রোহের কারণ, ফলাফল/গুরুত্ব | Class 12th History Suggestion

Image
  উচ্চমাধ্যমিক ইতিহাস 👉(  চিনে বক্সার বিদ্রোহের কারণগুলি ও ফলাফল লেখো । ) প্রশ্ন:   তাইপিং বিদ্রোহ সম্পর্কে একটি টীকা লেখ ৷ অথবা, তাইপিং বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দাও। 🢖🢖 উত্তর: 🢖🢖 ভূমিকা :   ‘তাইপিং’ কথাটির অর্থ হল ‘মহান শান্তি’। 1851  খ্রিস্টাব্দে দক্ষিণ চিনের কোয়াংটুং প্রদেশে হুং-শিউ-চুয়ানের নেতৃত্বে দুর্নীতিগ্রস্ত মাঞ্জু রাজবংশকে উচ্ছেদ করে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করার যে আন্দোলন শুরু হয় তা তাইপিং বিদ্রোহ নামে পরিচিত। ❐   কারণ: তাইপিং বিদ্রোহের কতকগুলি উল্লেখযোগ্য কারণ হল— (i) অর্থনৈতিক সংকট : নানকিং-এর চুক্তির পর চিনের  অর্থনৈতিক সংকট চরমে ওঠে। আফিং আমদানির ফলে দেশ থেকে প্রচুর রুপো বিদেশে চলে যায়। এর ফলে চিনের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। রুপোর দাম বৃদ্ধি পায়। তামার ব্যবহার সাধারণ মানুষের মধ্যে বেশি ছিল। কিন্তু তামার মূল্যহ্রাসের ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পায়। ফলে জনগণের মনে। ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। (ii) কর বৃদ্ধি: রুপোর মূল্যবৃদ্ধির ফলে কৃষকদের ওপর করের পরিমাণ বৃদ্ধি পায়। ফলে কৃষকদের জীবনে দুর্দশা বৃদ্ধি পায়...

উচ্চমাধ্যমিক ইতিহাস, পলাশির যুদ্ধের কারণগুলি লেখো | Class 12th History Suggestion

Image
  উচ্চমাধ্যমিক ইতিহাস 👉( তাইপিং বিদ্রোহের কারণ, ফলাফল/গুরুত্ব ) প্রশ্ন:  পলাশির যুদ্ধের কারণগুলি লেখো। 🢖🢖 উত্তর: 🢖🢖 ভূমিকা :  প্রথমে সিরাজ-উদ্ দৌলার সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্ক ছিল সুমধুর। কারণ নবাব আলিবর্দি খাঁ সিরাজকে উত্তরাধিকারী মনোনীত করার পর সিরাজ হুগলি পরিভ্রমণে গেলে ইংরেজ বণিকরা অন্যান্য ইউরোপীয়দের তুলনায় তাঁকে বেশি সম্মান প্রদর্শন করে। কিন্তু সিংহাসনে বসার পর কয়েকটি কারণে ইংরেজদের সঙ্গে সিরাজের সম্পর্কের অবনতি ঘটে এবং বিরোধের সূত্রপাত হয়।  এই কারণগুলি হল— ❐   আনুগত্য প্রদর্শন না করা: সিরাজ-উদ্ দৌলা সিংহাসনে বসার পর অন্যান্য ইউরোপীয় কোম্পানিগুলি ভারতীয় প্রথা অনুযায়ী আনুগত্য জানিয়ে নজরানা পাঠালেও ইংরেজরা আনুগত্য দেখিয়ে কোনো নজরানা পাঠায়নি। এই ঘটনায় সিরাজ অপমানিত বোধ করেন এবং ইংরেজদের প্রতি রুষ্ট হন। পরে অবশ্য সমস্ত ভুল বোঝাবুঝি কাটিয়ে ইংরেজরা সিরাজকে উপঢৌকন পাঠিয়েছিল। ❐   ষড়যন্ত্রের সংবাদ: এ সময়ে সিরাজের কাছে খবর আসে যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাঁর বিরুদ্ধে ঘসেটি বেগম ও পূর্ণিয়ার নবাব শওকত জঙ্...

উচ্চমাধ্যমিক ইতিহাস, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি লেখো (1914-1918 ) | Class 12th History Suggestion First World War

Image
  উচ্চমাধ্যমিক ইতিহাস 👉(  পলাশির যুদ্ধের কারণগুলি লেখো। ) প্রশ্ন:    প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি লেখো। 🢖🢖 উত্তর: আধুনিক বিশ্ব ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা হল প্রথম বিশ্বযুদ্ধ (1914-1918 খ্রিস্টাব্দ)। ইতিপূর্বে এত ব্যাপক, ভয়াবহ ও সর্বগ্রাসী যুদ্ধ আর কখনো ঘটেনি। এই রকম একটি বিশাল যুদ্ধ কেবল একটি কারণে ঘটেনি। এর পিছনে ছিল দীর্ঘদিনের নানা ঘটনার ঘাত-সংঘাত। ইউরোপীয় রাষ্ট্রগুলির মধ্যে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা, অস্ত্র-নির্মাণের প্রতিযোগিতা, পারস্পরিক সন্দেহ ও বিদ্বেষ এবং অতৃপ্ত জাতীয়তাবাদ এই যুদ্ধের পটভূমি তৈরি করে। ❐  উগ্র জাতীয়তাবাদ : প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম কারণ ছিল শ উগ্র জাতীয়তাবাদের উদ্ভব ও বিকাশ। উনিশ শতকের শেষ ও বিশ শতকের সূচনায় এই সংকীর্ণ, স্বার্থপর, উগ্র জাতীয়তাবাদে উদ্‌বুদ্ধ জাতিগুলি নিজের দেশ ও জাতিকে শ্রেষ্ঠ বলে মনে করে এবং অপর দেশ ও জাতিকে পদানত করে নিজের দেশ ও জাতির শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় অগ্রসর হয়। জার্মানরা টিউটন জাতি, ইংরেজরা অ্যাংলো স্যাক্সন জাতির শ্রেষ্ঠত্বের প্রচার শুরু করে। এর ফলে ইউরোপে জাতিগত বৈরিতার সৃষ্টি হয়। যা প্রথম বিশ্বযুদ...

উচ্চমাধ্যমিক ইতিহাস, বার্লিন সম্মেলনের ( 1885) পটভূমি ও গুরুত্ব লেখো। অথবা, 1885 খ্রিস্টাব্দের বার্লিন সম্মেলনের সংক্ষিপ্ত বিবরণ দাও | Class 12th History Suggestion

Image
  উচ্চমাধ্যমিক ইতিহাস 👉 (  প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি লেখো  ) প্রশ্ন:   বার্লিন সম্মেলনের ( 1885) পটভূমি ও গুরুত্ব লেখো। অথবা, 1885 খ্রিস্টাব্দের বার্লিন সম্মেলনের সংক্ষিপ্ত বিবরণ দাও । 🢖🢖 উত্তর: 🢖🢖 ভূমিকা :  1885 খ্রিস্টাব্দের বার্লিন সম্মেলন আফ্রিকার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই সম্মেলনের সিদ্ধান্ত অনুসারে দ্রুততার সঙ্গে রক্তপাত না ঘটিয়ে আফ্রিকার বিভাজন সম্ভব হয়। সমগ্র আফ্রিকার ওপর ইউরোপীয়দের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। ❐   পটভূমি/কারণ : 1885 খ্রিস্টাব্দে বার্লিন সম্মেলনের পটভূমি বিশ্লেষণ করলে দেখা যায় যে,  (i) দ্বিতীয় লিওপোল্ড-এর ভূমিকা: অন্ধকারাচ্ছন্ন মহাদেশের সম্পর্কে প্রথম আগ্রহ দেখান বেলজিয়ামের রাজা দ্বিতীয় লিওপোল্ড। তাঁর উদ্যোগে স্ট্যানলি, লিভিংস্টোন, জ্যারোটাপার্ক প্রমুখ অভিযাত্রীরা আফ্রিকা অভিযানে গিয়ে বহু অজানা তথ্য সংগ্রহ করে। 1876 খ্রিস্টাব্দে অভিযাত্রী স্ট্যানলি কঙ্গো অববাহিকা আবিষ্কার করলে ইউরোপীয়দের আগ্রহ ব্যাপক হারে বৃদ্ধি পায়। (ii) ব্রাসেলস সম্মেলন: রাজা দ্বিতীয় লিওপোল্ড তাঁর রাজধানী ব্রাসেলস শহরে 1...

উচ্চমাধ্যমিক ইতিহাস, মার্কেন্টাইলবাদের সুফল ও কুফলগুলি আলোচনা করো। অথবা, বিশ্বের রাজনীতিতে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে মার্কেন্টাইলবাদের প্রভাব আলোচনা করো। | Class 12th History Suggestion

Image
  উচ্চমাধ্যমিক ইতিহাস 👉 ( বার্লিন সম্মেলনের ( 1885) পটভূমি ও গুরুত্ব লেখো। ) প্রশ্ন:    মার্কেন্টাইলবাদের সুফল ও কুফলগুলি আলোচনা করো। অথবা, বিশ্বের রাজনীতিতে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে মার্কেন্টাইলবাদের প্রভাব আলোচনা করো। 🢖🢖 উত্তর: 🢖🢖 ভূমিকা :   সপ্তদশ ও অষ্টাদশ শতকে ইউরোপের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিকাশের ক্ষেত্রে মার্কেন্টাইল অর্থনীতির প্রভাব বিশেষ গুরুত্বপূর্ণ। বস্তুত মার্কেন্টাইল অর্থনীতির প্রভাবেই ইউরোপের বাইরে উপনিবেশ স্থাপিত হয়। উপনিবেশগুলি থেকে শোষিত সম্পদ ইউরোপের শিল্প ও বাণিজ্যের বিকাশ ঘটায়। শিল্পের প্রয়োজনেই দাস প্রথার অবসান ঘটে। একচেটিয়া বাণিজ্য ও শিল্পের বিকাশের ফলে ইউরোপের জমিদার থেকে বণিক শ্রেণির শ্রীবৃদ্ধি বেশি হয়। উদ্ভব হয় বিভিন্ন পেশার মানুষের, ফলে সামাজিক ক্ষেত্রেও পরিবর্তন ঘটে। মার্কেন্টাইলবাদের প্রভাবগুলি আলোচনার সুবিধার জন্য দু-ভাগে ভাগ করে আলোচনা করা যায়। সেগুলি হল--  ❐  মার্কেন্টাইল অর্থনীতির সুফল  : (i) জাতীয় রাষ্ট্রের উদ্ভব: মার্কেন্টাইলবাদের প্রভাবে ইউরোপের জাতীয় রাষ্ট্রগুলির ক্ষমতা ব...

উচ্চমাধ্যমিক ইতিহাস, মার্কেন্টাইলিজম কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি লেখো। অথবা, মার্কেন্টাইল অর্থনীতি কাকে বলে? এই অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। | Class 12th History Suggestion

Image
  উচ্চমাধ্যমিক ইতিহাস 👉 ( মার্কেন্টাইলবাদের সুফল ও কুফলগুলি আলোচনা করো।) প্রশ্ন:   মার্কেন্টাইলিজম কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি লেখো। অথবা, মার্কেন্টাইল অর্থনীতি কাকে বলে? এই অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। 3+5 🢖🢖 উত্তর: 🢖🢖 মার্কেন্টাইল মতবাদের সংজ্ঞা: 1600 থেকে 1800 খ্রিস্টাব্দের মধ্যে পশ্চিম ইউরোপে এক সংরক্ষিত বাণিজ্যিক মনোবৃত্তির প্রসার ঘটে যা মার্কেন্টাইলিজম (Mercantilism) র নামে পরিচিত। মার্কেন্টাইলিজমের প্রধান উদ্দেশ্য হল  ইউরোপীয় ক্ষেত্রে রাজনৈতিক এবং অর্থনৈতিক শক্তির মধ্যে ঐক্য স্থাপন করা। এককভাবে এই মতবাদের সংজ্ঞা নির্দেশ করা যায় না। সংক্ষেপে, রাষ্ট্রকে অর্থনৈতিক দিক থেকে ই আরও সমৃদ্ধিশালী করতে এক গুচ্ছ অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মসূচিকেই মার্কেন্টাইলিজম বলা হয়। তবে এই একগুচ্ছ নীতির প্রত্যেকটি একই সময়ে কোনো ক্ষেত্রে প্রযুক্ত হতে পারে, আবার নাও হতে পারে। ❐   প্রবর্তক : সতেরো শতকে ফরাসি প্রধানমন্ত্রী জাঁ ব্যাপ্তিস্ত কোলবের্ত এই নীতি ফ্রান্সে প্রবর্তন করেন। প্রথম এলিজাবেথের আমলে টমাস মান ইংল্যান্ডে এই ব্যবস্থার প্রয়োগ করেন। ❐  মূলতত...

উচ্চমাধ্যমিক ইতিহাস, সাম্রাজ্যবাদ কাকে বলে? সাম্রাজ্যবাদের বিস্তারের কারণগুলি লেখো। | Class 12th History Suggestion

Image
  উচ্চমাধ্যমিক ইতিহাস 👉 (  মার্কেন্টাইলিজম কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি লেখো। ) প্রশ্ন: সাম্রাজ্যবাদ কাকে বলে? সাম্রাজ্যবাদের বিস্তারের কারণগুলি লেখো। 4+4  🢖🢖 উত্তর: 🢖🢖 ভূমিকা :  সাম্রাজ্যবাদের সংজ্ঞা নিয়ে পণ্ডিতদের মধ্যে নানা মত রয়েছে। প্রথমে এর অর্থ ছিল সামরিক আধিপত্য। পরবর্তীকালে এর অর্থ দাঁড়ায় একটি দেশ নিজ স্বার্থে অপর একটি দেশ ও জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব হরণ করে সর্বাত্মক প্রভুত্ব স্থাপন করা। ❐ বিভিন্ন সংজ্ঞা :   i. লেনিনের মত: ভি আই লেনিন তাঁর 'Imperialism, The Highest Stage of Capitalism' গ্রন্থে বলেছেন—“সাম্রাজ্যবাদ হল পুঁজিবাদের একচেটিয়া পর্যায়।” ii. হবসনের মত : জন এ হবসন তাঁর “Imperialism-A Study” গ্রন্থে বলেছেন—“প্রাথমিক স্তরে জাতীয়তাবোধ অন্য দেশে উপনিবেশ গড়ে তোলার প্রেরণা যোগায়, যা পরবর্তীকালে সাম্রাজ্যবাদের রূপ নেয়।” iii. চার্লস বেয়ার্ড-এর মত: চার্লস বেয়ার্ডের মতে সাম্রাজ্যবাদ হল কোনো একটি রাষ্ট্রকর্তৃক অপর রাষ্ট্রের ভূখণ্ড দখল এবং তার ওপর নিজের প্রভাব প্রতিষ্ঠা। iv.  সুম্যানের মত: সুম্যানের মতে, বল প্রয়োগ ও হিংসার সাহায্যে...

উচ্চমাধ্যমিক ইতিহাস, সুয়েজ সংকট কী ছিল ? | সুয়েজ সংকটের কারণ কী ছিল ? | Class 12th History Notes

Image
  উচ্চমাধ্যমিক ইতিহাস 👉 (  সাম্রাজ্যবাদ কাকে বলে? সাম্রাজ্যবাদের বিস্তারের কারণগুলি লেখো। ) প্রশ্ন:  সুয়েজ সংকট কী ছিল ? অথবা, সুয়েজ সংকট বলতে কী বোঝো? অথবা, সুয়েজ সংকট কেন দেখা দিয়েছিল। 🢖🢖 উত্তর: 🢖🢖 ভূমিকা : বিংশ শতাব্দীর মধ্যভাগের আন্তর্জাতিক সমস্যাগুলির অন্যতম ছিল সুয়েজ সংকট। সুয়েজ খাল ছিল বিশ্বের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ। 99 বছরের চুক্তির মেয়াদে সুয়েজ ক্যানাল কোম্পানি এই খাল তত্ত্বাবধানের দায়িত্ব পায়। ওই চুক্তি বাতিল করে মিশরের রাষ্ট্রপতি নাসের 1956 খ্রিস্টাব্দে 26 জুলাই সুয়েজ খাল জাতীয়করণ করেন। নাসেরের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ব্রিটেন, ফ্রান্স ও ইজরায়েল মিশর আক্রমণ করে। ফলে যে সংকট তৈরি হয় তাকে সুয়েজ সংকট বলে। ❐  কারণ: সুয়েজ সংকটের কারণগুলি হল— (i) আর্থিক কারণ : সুয়েজ ক্যানালের বেশিরভাগ শেয়ার ছিল ইংল্যান্ড ও ফ্রান্সের। সুয়েজ খাল মিশরের ভৌগোলিক সীমার মধ্যে হলেও আয়ের সামান্য অংশ পেত মিশর। নাসের এই ক্ষতি স্বীকার করতে রাজি ছিলেন না । (ii) ব্রিটিশ সেনার উপস্থিতি: সুয়েজ খালের নিরাপত্তার জন্য সুয়েজ অঞ্চলে ব্রিটেনের একদল ...