Posts

Showing posts from November, 2023

উচ্চমাধ্যমিক ইতিহাস, বার্লিন সংকটের কারণ ও গুরুত্ব লেখো | Class 12th History Suggestion

Image
  উচ্চমাধ্যমিক ইতিহাস 👉(   রশিদ আলি দিবস সম্পর্কে কী জানো?) প্রশ্ন :  বার্লিন সংকটের কারণ ও গুরুত্ব লেখো।  4+4 🢖🢖 উত্তর: ▶  ভূমিকা :    দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলেও বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হয়নি। পরাজিত জার্মানির রাজধানী বার্লিন শহরকে কেন্দ্র করে সোভিয়েত রাশিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও ফ্রান্সের মতবিরোধের ফলে বার্লিন সংকট তৈরি হয়। এই সংকটকে কেন্দ্র করেই বিশ্বরাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে। ❐  কারণ:  বার্লিন সংকটের কারণগুলি হল- i. ইয়াল্টা ও পটস্ডাম সম্মেলনের ব্যর্থতা: দ্বিতীয়  বিশ্বযুদ্ধ শেষ হবার আগে ক্ষতিপূরণ ও জার্মানির ভবিষ্যৎ নিয়ে ইয়াল্টা সম্মেলনে (1945 খ্রিস্টাব্দ) সোভিয়েত রাশিয়ার সঙ্গে আমেরিকা ও ইংল্যান্ডের মতবিরোধ সৃষ্টি হয়। এরপর পটস্ডাম সম্মেলনে (1945) জার্মানিকে রাশিয়া, ফ্রান্স, ইংল্যান্ড ও আমেরিকা এই চার দেশের প্রভাবাধীন অঞ্চলে বিভক্ত করার প্রস্তাব করা হয়। বলা হয়, প্রতি রাষ্ট্র তার নিজ অধিকৃত এলাকা থেকে ক্ষতিপূরণ আদায় করবে। ii. দৃষ্টিভঙ্গির পার্থক্য: পটস্ডাম সম্মেলনের সিদ্ধান্ত  অনুসারে সোভিয়েত রাশিয়া তার অধিকৃত...

উচ্চমাধ্যমিক ইতিহাস, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের বিবরণ দাও । এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে ভারতীয়দের প্রতিক্রিয়া বর্ণনা করো । Class 12th History Suggestion

Image
  উচ্চমাধ্যমিক ইতিহাস 👉 (  বার্লিন সংকটের কারণ ও গুরুত্ব লেখো।  4+4 ) প্রশ্ন :   জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের বিবরণ দাও।   অথবা, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল?  অথবা, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের বিবরণ দাও। এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে ভারতীয়দের প্রতিক্রিয়া বর্ণনা করো।   4+4 🢖🢖 উত্তর: 🢖🢖 ভূমিকা :    ব্রিটিশ রাজত্বকালে ভারতবর্ষে সংঘটিত হত্যাকাণ্ডগুলির মধ্যে সর্বাপেক্ষা পাশবিক ও অমানবিক ছিল 1919 খ্রিস্টাব্দের 13 এপ্রিল পাঞ্জাবের অমৃতসর শহরের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। এই নৃশংস ঘটনাটি ছিল ইংরেজ জাতির লজ্জা। এই ঘটনাটি উন্নত সভ্যতার মুখোশধারী সাম্রাজ্যবাদের প্রকৃত চেহারাটি বিশ্ববাসীর সামনে উন্মোচিত করে। 🢖🢖  পটভূমি: নিম্নলিখিত ঘটনাগুলি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পটভূমি রচনা করে-  প্রথম বিশ্বযুদ্ধের সময় সৈন্য ও অর্থ সংগ্রহের জন্য ইংরেজ সরকার যে নির্যাতন করে তাতে পাঞ্জাবের মানুষ ক্ষুব্ধ ছিল। ❐    'গদর' বিদ্রোহ উপলক্ষ্যে শিখদের ওপর ইংরেজ সরকার চরম নির্যাতন ও প্রথম বিশ্বযুদ্ধের পর কর্মচ্যু...

উচ্চমাধ্যমিক ইতিহাস, রাওলাট সত্যাগ্রহের সংক্ষিপ্ত বিবরণ দাও । Class 12th History Suggestion

Image
  উচ্চমাধ্যমিক ইতিহাস 👉 ( জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের বিবরণ দাও।) প্রশ্ন :  রাওলাট সত্যাগ্রহের সংক্ষিপ্ত বিবরণ দাও। 🢖🢖 উত্তর: 🢖🢖 ভূমিকা :  প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ভারতের  জাতীয়তাবাদী ও বিপ্লবী আন্দোলনকে দমন করার জন্য রাওলাট কমিটির সুপারিশ অনুসারে 1919 খ্রিস্টাব্দের 18 মার্চ ব্রিটিশ সরকার যে দমনমূলক আইন পাশ করে তা রাওলাট আইন নামে পরিচিত। আর এই কালা আইনের বিরুদ্ধে গান্ধিজি যে সত্যাগ্রহ আন্দোলন গড়ে তোলেন তা রাওলাট সত্যাগ্রহ নামে পরিচিত। ❐  গান্ধিজির প্রতিক্রিয়া: রাওলাট আইনের বিরুদ্ধে  দেশব্যাপী প্রতিবাদের ঝড় ওঠে। গান্ধিজি বড়োলাট চেমসফোর্ডকে এই আইন কার্যকর না করার জন্য অনুরোধ করেন কিন্তু বড়োলাট গান্ধিজির এই অনুরোধ প্রত্যাখ ান করেন। এই আইনের জন্যই রাজভক্ত গান্ধিজি ইংরেজ বিরোধী বিদ্রোহীতে পরিণত হন। গান্ধিজি এই আইনের বিরুদ্ধে সংগ্রামের জন্য সমগ্র ভারতব্যাপী সত্যাগ্রহ আন্দোলনের ডাক দেন। ❐  গান্ধিজির নতুন আদর্শ: দেশব্যাপী প্রতিবাদ আন্দোলনের  জন্য গান্ধিজির নেতৃত্বে সত্যাগ্রহ সভা প্রতিষ্ঠিত হয়। এই সভার সদর দফতর স্থাপন করা হয় বোম্বাই শহ...

উচ্চমাধ্যমিক ইতিহাস , মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইনের পটভূমি ও শর্তাবলির বিবরণ দাও । Class 12th History Suggestion [HS 2015, 2017]

Image
  উচ্চমাধ্যমিক ইতিহাস  👉 ( রাওলাট সত্যাগ্রহের সংক্ষিপ্ত বিবরণ দাও। ) প্রশ্ন :  মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইনের পটভূমি ও শর্তাবলির বিবরণ দাও। 8 [HS 2015, 2017] 🢖🢖 উত্তর: 🢖🢖 ভূমিকা :  ভারতবর্ষে ব্রিটিশ সরকারের সাংবিধানিক  সংস্কারের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হল 1919 খ্রিস্টাব্দের মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন। ভারতসচিব এডুইন স্যামুয়েল মন্টেগু ও ভারতের বড়োলাট লর্ড চেমসফোর্ড প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ভারতীয়দের স্বায়ত্তশাসন না পাবার ক্ষোভ প্রশমন ও জাতীয় আন্দোলনের প্রসার রোধ করার জন্য সম্মিলিতভাবে যে সংস্কার আইন পাশ করেন, তা মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন নামে পরিচিত। 🢖🢖  কারণ/পটভূমি : মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন প্রণয়নের কারণগুলি হল- (i) মর্লে-মিন্টো সংস্কারের ব্যর্থতা: 1909 খ্রিস্টাব্দের মর্লে-মিন্টো সংস্কার আইন ভারতবাসীর আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়। এর ফলে নতুন সংস্কার আইন প্রবর্তনের প্রয়োজন হয়। (ii) কংগ্রেসের ঐক্য: 1916 খ্রিস্টাব্দে লক্ষ্ণৌ অধিবেশনে  চরমপন্থীরা কংগ্রেসে যোগ দিলে কংগ্রেস পুনরায় শক্তিশালী হয়...

উচ্চমাধ্যমিক ইতিহাস, 4 মে আন্দোলনের কারণ ও গুরুত্ব লেখো । Class 12th History Suggestion

Image
  উচ্চমাধ্যমিক ইতিহাস  👉 মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইনের পটভূমি ও শর্তাবলির বিবরণ দাও।  প্রশ্ন :  4 মে আন্দোলনের কারণ ও গুরুত্ব লেখো।  অথবা, 4 মে আন্দোলনের কারণ ও প্রভাব আলোচনা কর। 4+4 🢖🢖 উত্তর: 🢖🢖 ভূমিকা :  প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর চিনের ওপর সাম্রাজ্যবাদী শোষণ ও আধিপত্যের অবসান এবং অভ্যন্তরীণ ক্ষেত্রে অরাজকতা দূর করে শান্তি স্থাপনের জন্য চিনের ছাত্র ও বুদ্ধিজীবী সম্প্রদায় 1919 খ্রিস্টাব্দের 4 মে তারিখে যে আন্দোলনের সূচনা করে, তা ‘4 মে আন্দোলন' (May 4th Movement) নামে পরিচিত। 🢖🢖 কারণ: 4 মে আন্দোলনের কারণগুলি হল—   ❐  ইউয়েন-সি-কাই এর স্বৈরশাসন: চিনা রাষ্ট্রপতি ইউয়েন-সি-কাই চিনে সামরিক একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন। তিনি চিনের সমস্ত সাংবিধানিক রীতিনীতি বাতিল করেন এবং সাম্রাজ্যবাদী শক্তিগুলির কাছে অপমানজনক শর্তে ঋণ নেওয়ার জন্য আলোচনা শুরু করেন। মানুষের গণতান্ত্রিক অধিকারগুলি তিনি কেড়ে নেন। তার বিরোধিতা করলে তিনি তাদের নির্মমভাবে হত্যা করেন। তিনি কুয়েমিন-তাং দলকে নিষিদ্ধ ঘোষণা করেন। ❐  ড. সানের দ্বিতীয় বিপ্লবের আহ্বান : ড...

উচ্চমাধ্যমিক ইতিহাস , দলিত শ্রেণি' কাদের বলে? ব্রিটিশ যুগে দলিত আন্দোলনগুলির বিবরণ দাও । Class 12th History Suggestion

Image
  উচ্চমাধ্যমিক ইতিহাস  👉(  4 মে আন্দোলনের কারণ ও গুরুত্ব লেখো। ) প্রশ্ন :   ব্রিটিশ যুগে দলিত আন্দোলনগুলির বিবরণ দাও।  অথবা, ‘দলিত শ্রেণি' কাদের বলে? ব্রিটিশ শাসিত ভারতের দলিত শ্রেণির আন্দোলনগুলির বিবরণ দাও। 🢖🢖 উত্তর:   ❐  দলিত শ্রেণি : ভারতবর্ষের নিম্ন জাতির মানুষদের ‘দলিত’ বলা হত। দক্ষিণ-পশ্চিম ভারতে কুনবি, মালি, মাঙ, মাহার এবং উত্তর ও উত্তর-পূর্ব ভারতের চামার, হাঁড়ি, বাউরী, নমশূদ্র, কাহার, ভূমিহার, ভূমিজ প্রভৃতি শ্রেণির মানুষ ‘দলিত’ শ্রেণির অন্তর্ভুক্ত ছিল।               ঋকবৈদিক যুগে ‘বর্ণাশ্রম' প্রথার সঙ্গেই দলিত শ্রেণির উদ্ভব হয়। হিন্দুধর্মে সমাজের মানুষকে চারটি শ্রেণিতে বিভক্ত করা হয় ব্রাক্ষ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। প্রথম তিন সম্প্রদায়ের সেবা করার কাজে নিযুক্ত শূদ্র শ্রেণির মানুষ। তিন উচ্চবর্ণের মানুষের ঘৃণা, বৈষম্য ও বঞ্চনার ফলে ‘দলিত' শ্রেণিতে পরিণত হয়। এই সামাজিক বিভাগ ঔপনিবেশিক যুগেও প্রচলিত ছিল। সংস্কৃত ভাষা ও পাশ্চাত্য আধুনিক ইংরেজি শিক্ষায় শিক্ষিত উচ্চশ্রেণির মানুষের কাছে ‘দলিত’ শ্...

উচ্চমাধ্যমিক ইতিহাস, দক্ষিণ ভারতে ধর্ম ও সমাজসংস্কার আন্দোলনে শ্রীনারায়ণ গুরুর ভূমিকা উল্লেখ করো । Class 12th History Suggestion

Image
  উচ্চমাধ্যমিক ইতিহাস  👉(  দলিত শ্রেণি' কাদের বলে?  ব্রিটিশ যুগে দলিত আন্দোলনগুলির বিবরণ দাও। ) প্রশ্ন :  দক্ষিণ ভারতে ধর্ম ও সমাজসংস্কার আন্দোলনে শ্রীনারায়ণ গুরুর ভূমিকা উল্লেখ করো। 🢖🢖 উত্তর: 🢖🢖 ভূমিকা :  উনিশ শতকে দক্ষিণ ভারতের ধর্ম ও সমাজসংস্কার আন্দোলনের পথিকৃৎ ছিলেন শ্রীনারায়ণ গুরু (1856-1928 খ্রিস্টাব্দ)। তিনি ছিলেন একাধারে সাধক, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁর সুদক্ষ নেতৃত্বেই কেরালার জাতপাতের বেড়া ভেঙে যায় । ❐  জন্ম ও প্রথম জীবন: 1856 খ্রিস্টাব্দে ত্রিবান্দ্রমের নিকটে এজহারা বা ইজবা নামক এক অস্পৃশ্য দলিত পরিবারে শ্রীনারায়ণ গুরু জন্মগ্রহণ করেন। তিনি সংস্কৃত, তামিল ও মালয়ালম ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন। তিনি যে অস্পৃশ্য সম্প্রদায়ে জন্মগ্রহণ করেন অর্থাৎ এজভা (এজভারা) সম্প্রদায়ের পোশাক, শিক্ষাদীক্ষা ও ধর্মচর্চা প্রভৃতি সকল বিষয়েই বাধানিষেধ ছিল। হিন্দু মন্দিরে প্রবেশ তো দূর অস্ত, মন্দিরের সামনের রাস্তা দিয়ে হেঁটে যেতে পারত না। এমনকি এজভারা নিজস্ব মন্দিরেও হিন্দু দেবদেবীর মূর্তি রাখতে পারত না। ❐   মতাদর্শ: শ্রীনারায়ণ গুর...

উচ্চমাধ্যমিক ইতিহাস , ধর্ম ও সমাজসংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা লেখো । অথবা, সমাজসংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা লেখো । Class 12th History Suggestion

Image
  উচ্চমাধ্যমিক ইতিহাস  👉 (  দক্ষিণ ভারতে ধর্ম ও সমাজসংস্কার আন্দোলনে শ্রীনারায়ণ গুরুর ভূমিকা উল্লেখ করো।) প্রশ্ন :  ধর্ম ও সমাজসংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা লেখো।  অথবা, সমাজসংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা লেখো। 🢖🢖 উত্তর: 🢖🢖 ভূমিকা :   উনিশ শতকে ভারতীয় সমাজ ও ধর্মকে কুসংস্কারের রাহুগ্রাস থেকে মুক্ত করে মানবমুক্তির জন্য যে সমস্ত ব্যক্তি জীবন উৎসর্গ করেন, তাঁদের মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ছিলেন রাজা রামমোহন রায়। রামমোহন বাল্যকালে সংস্কৃত, আরবি ও ফারসি ভাষায় জ্ঞান অর্জন করার পর জার্মান, ল্যাটিন, হিব্রু, গ্রিক ও ইংরেজি ভাষা শেখেন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মশাস্ত্রে অসাধারণ পাণ্ডিত্য অর্জন করেন। ফ্রান্সিস বেকন, লক, হিউম, নিউটন, টম পেইন, ভলতেয়ার প্রভৃতি ইউরোপীয় মনীষীর চিন্তাধারার সঙ্গে তিনি পরিচিত হন। এর ফলে তিনি একজন যুক্তিবাদী ও মানবতাবাদীরূপে পরিণত হন। রংপুরের দেওয়ানের পদে ইস্তফা দিয়ে রামমোহন রায় হিন্দুধর্ম ও সমাজসংস্কারে ব্রতী হন। ❐   ধর্মসংস্কার : হিন্দুধর্মের প্রচলিত কুসংস্কার, পৌত্তলিকতা, পুরো...

উচ্চমাধ্যমিক ইতিহাস , ঔপনিবেশিক শাসনকালে 'অবশিল্পায়নের' বর্ণনা দাও । অথবা, কোম্পানির শাসনকালে ভারতের অবশিল্পায়নের কারণ ও ফলাফল বর্ণনা করো । Class 12th History Suggestion

Image
  উচ্চমাধ্যমিক ইতিহাস    👉 (  ধর্ম ও সমাজসংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা লেখো।) প্রশ্ন : ঔপনিবেশিক শাসনকালে 'অবশিল্পায়নের' বর্ণনা দাও। অথবা, কোম্পানির শাসনকালে ভারতের অবশিল্পায়নের কারণ ও ফলাফল বর্ণনা করো। 🢖🢖 উত্তর: 🢖🢖 ভূমিকা :   অবশিল্পায়ন হল শিল্পায়নের বিপরীত ঘটনা। তাই শিল্পায়ন মানে শিল্প গড়ে ওঠা হলে অবশিল্পায়ন হল শিল্পের ধ্বংসসাধন। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে ইংরেজ কর্মচারীদের অত্যাচার, দাদন প্রথা, কমিশন প্রথা, একচেটিয়া বাণিজ্য, অসম শুল্ক নীতি প্রভৃতি কারণে বাংলা তথা ভারতের গৌরবমণ্ডিত কুটিরশিল্পের পতন ঘটে, এই ঘটনাকে অবশিল্পায়ন বলা হয়। রমেশচন্দ্র দত্ত, সব্যসাচী ভট্টাচার্য, অমিয় বাগচি, রজনীপাম দত্ত প্রমুখ ঐতিহাসিকগণ অবশিল্পায়ন নিয়ে আলোচনা করেছেন। অপরদিকে মরিস ডি মরিস ও অন্যান্য ইংরেজ যেমন রাসব্রুক উইলিয়াম হ্যামিলটন অবশিল্পায়নকে ‘অলীক’ বলেছেন। 🢖🢖  অবশিল্পায়নের কারণ: কোম্পানির আমলে ভারতের কুটিরশিল্পের ধ্বংসের কারণগুলি হল— ❐  বিদেশে ভারতীয় পণ্যের ওপর আঘাত : ইংল্যান্ড ও ইউরোপের অন্যান্য দেশে ভারতীয় পণ্...