উচ্চমাধ্যমিক ইতিহাস, রশিদ আলি দিবস | রশিদ আলি দিবস সম্পর্কে কী জানো | Class 12th History Suggestion
উচ্চমাধ্যমিক ইতিহাস 👉( বাংলাদেশের মুক্তি সংগ্রামে মুজিবর রহমানের ভূমিকা) প্রশ্ন : রশিদ আলি দিবস সম্পর্কে কী জানো? 🢖🢖 উত্তর: ▶ ভূমিকা : আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন ছিলেন রশিদ আলি। 1946 খ্রিস্টাব্দে দিল্লির লালকেল্লায় এই বীর সেনানীর বিচার শুরু হয়। রাজদ্রোহের অপরাধে ক্যাপ্টেন রশিদ আলিকে ব্রিটিশ সরকার সাত বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। এর প্রতিবাদে 11-13 ফেব্রুয়ারি কলকাতা শহর ও তার পার্শ্ববর্তী হুগলি শিল্পাঞ্চলে ব্যাপক আন্দোলন শুরু হয়। কলকাতার ছাত্র সম্প্রদায় এই আন্দোলন শুরু করলেও শ্রমিক-কর্মচারী, ছাত্র-যুব, হিন্দু-মুসলিম সমস্ত মানুষের অংশগ্রহণে এটি ক্রমেই স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনে পরিণত হয়। ❐ ছাত্র ধর্মঘট: ক্যাপ্টেন রশিদ আলির মুক্তির দাবিতে মুসলিম ছাত্র লিগ 11 ফেব্রুয়ারি কলিকাতা শহরে ছাত্র ধর্মঘটের ডাক দেয়। অন্যান্য ছাত্র সংগঠন যথা, বঙ্গীয় প্রাদেশিক ছাত্র সংগঠন, ছাত্র ব্লক, ছাত্র ফেডারেশন ও বঙ্গীয় প্রাদেশিক ছাত্র ফেডারেশন এই ধর্মঘটকে সমর্থন করে। ❐ ছাত্র মিছিল: সকল ছাত্র সংগঠন একটি বিরাট মিছিল করে ডালহৌসি স্কোয়ার...