Posts

Showing posts from March, 2024

উচ্চমাধ্যমিক ইতিহাস, 'দাঁতাত' কী? দাঁতাতের উদ্ভবের কারণগুলি লেখো। | Class 12th History Suggestion

Image
  উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন :   'দাঁতাত' কী? দাঁতাতের উদ্ভবের কারণগুলি লেখো। 🢖🢖 উত্তর:   ▶  ভূমিকা : 'দাঁতাত' (Detente) একটি ফরাসি শব্দ। এর অর্থ হল 'উত্তেজনা প্রশমন' বা 'বিবাদ অবসান'। ফরাসি রাষ্ট্রপতি দ্য গল কূটনৈতিক অর্থে সর্বপ্রথম 'দাঁতাত' শব্দটি ব্যবহার করেন। মার্কিন কূটনীতিবিদ হেনরি কিসিঞ্জার সোভিয়েত-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে 'দাঁতাত' শব্দটি ব্যবহার করেন। দাঁতাত নীতির অন্যতম প্রবক্তা হলেন মার্কিন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন। ▶   দাঁতাত সম্পর্কে বিভিন্ন মত; ∎ জিমি কার্টার: প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি জিমি কার্টারের মতে দাঁতাত হল শান্তির দিকে অগ্রগতি। ∎ কোরাল বেল: কোরাল বেল বলেন, "দাঁতাত হল উত্তেজনা প্রশমনের জন্য সুচিন্তিত ও সুপরিকল্পিত উদ্যোগ।" ∎ হেনরি কিসিঞ্জার: হেনরি কিসিঞ্জারের মতে- "দাঁতাত একটি প্রক্রিয়ামাত্র, কোনো স্থায়ী সাফল্য নয়। এর মূল লক্ষ্য প্রধান সংঘর্ষের উৎসগুলিকে সীমিত করা"। সাধারণভাবে 'দাঁতাত' বলতে দুই বা ততোধিক শত্রুভাবাপন্ন দেশের মধ্যে উত্তেজনা হ্রাস এবং বোঝাপড়ার মাধ্যমে স্বাভাবিক সম্পর্ক প...