Posts

Showing posts from April, 2024

Class 7th Geography Chapter -3 Questions And Answers | ক্লাস 7th ভূগোল সহায়িকা | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, অশ্ব অক্ষাংশ (Horse Latitude), ঘূর্ণবাত (Cyclone), বায়ুমণ্ডলীয় চাপ (Atmospheric Pressure) কাকে বলে ?

Image
  সপ্তম শ্রেণীর  ভূগোল 👉 (Class 7th Geography Chapter -3 Part-3  Questions And Answers ) প্রশ্ন:  অশ্ব অক্ষাংশ (Horse Latitude)  । উত্তর:    সংজ্ঞা: কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়কে অশ্ব অক্ষাংশ বা Horse Latitude বলা হয়। অবস্থান: উভয় গোলার্ধে 25°-35° অক্ষাংশের মধ্যে অবস্থিত। সৃষ্টি: কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় বরাবর শীতল ও ভারী বায়ু ওপর থেকে নীচে নেমে আসায় ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ুপ্রবাহ দেখা যায় না। ফলে এই দুটি বলয়ে শান্ত অবস্থা বিরাজ করে। এ কারণে ষোড়শ শতকে পালতোলা জাহাজগুলি এই শান্তবলয়ে এসে গতিহীন হয়ে পড়ত। ফলে মধ্যপ্রাচ্য ও ইউরোপ থেকে আসা ঘোড়া ভরতি জাহাজগুলির পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ ও আমেরিকায় যেতে অনেক বেশি সময় লাগত। এই সময় পানীয় জল ও খাবারের সংকট কমাতে এবং জাহাজকে হালকা করার উদ্দেশ্যে নাবিকরা বেশ কিছু ঘোড়া (অশ্ব) সমুদ্রের জলে ফেলে দিত। এ কারণে এই দুই ক্রান্তীয় শান্তবলয় অশ্ব অক্ষাংশ নামে পরিচিত। প্রশ্ন:  ঘূর্ণবাত (Cyclone)  । উত্তর:    সংজ্ঞা: কোনো অল্প পরিসর জায়গায় উয়তা বৃদ্ধির কারণে হঠাৎ করে বায়ুর চাপ কমে গেলে শক্তি...

Class 7th Geography Chapter -2 Questions And Answers | ক্লাস 7th ভূগোল সহায়িকা | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, সমাক্ষরেখা কাকে বলে?, দ্রাঘিমারেখার অপর নাম দেশান্তর রেখা কেন?

Image
  সপ্তম শ্রেণীর  ভূগোল 👉(Class 7th Geography Chapter -3  Questions And Answers | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর,) প্রশ্ন: সমাক্ষরেখা কাকে বলে? উত্তর: ভূগোলকের ওপর একই অক্ষাংশবিশিষ্ট স্থানবিন্দু গুলিকে পরপর যুক্ত করে যে রেখাটির সৃষ্টি হয়, তাকে সমাক্ষরেখা বলে। অর্থাৎ, সমান অক্ষাংশবিশিষ্ট রেখাকে সমাক্ষরেখা বলা হয় এবং একই সমাক্ষরেখার ওপর অবস্থিত প্রতিটি স্থানের অক্ষাংশ একই (সমান)। প্রশ্ন:  দ্রাঘিমারেখার অপর নাম দেশান্তর রেখা কেন? উত্তর:  মূলমধ্যরেখার পূর্বে বা পশ্চিমে কোনো দেশের অবস্থান সহজেই দ্রাঘিমারেখার সাহায্যে নির্ণয় করা যায়। দ্রাঘিমারেখার মানের সাহায্যেই এক দেশ থেকে আর এক দেশের সময়ের পার্থক্য জানা যায়। তাই দ্রাঘিমারেখাকে দেশান্তর রেখা বলে। প্রশ্ন:  ক্ষুদ্রবৃত্ত (Small Circle) কী? উত্তর:  পৃথিবীর ওপর কল্পিত বা ভূগোলকের ওপর অঙ্কিত যে-সকল বৃত্তের কেন্দ্র পৃথিবী বা ভূগোলকের কেন্দ্রের সঙ্গে একই বিন্দুতে অবস্থান করে না সেই সকল বৃত্তকে ক্ষুদ্রবৃত্ত বলে। যেমন- পৃথিবীর বৃত্তাকার অক্ষরেখাগুলির মধ্যে নিরক্ষরেখা (মহাবৃত্ত) বাদে অন্যান্য অক্ষরেখাগুলি ক্ষুদ্রব...