ক্লাস 7th ভূগোল সহায়িকা | সপ্তম শ্রেণীর ভূগোল পঞ্চম অধ্যায় "নদী " সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর | Class 7th Geography Chapter -5 Part-5 Questions And Answers | নদীর মোহানা (River Mouth) কাকে বলে? জলবিভাজিকা (Watershed) কাকে বলে? দোয়াব কাকে বলে?
সপ্তম শ্রেণীর ভূগোল 👉 (Class 7th Geography Chapter -7 Part-1 Questions And Answers) প্রশ্ন : নদী (River) কাকে বলে? 🢖🢖 উত্তর : নদী হল স্বাভাবিক প্রবহমান জলধারা, যা অভিকর্ষের টানে, ভূমির ঢাল অনুসারে উৎস থেকে মোহানার দিকে বয়ে চলে। যেমন- গঙ্গা, হোয়াংহো ইত্যাদি। প্রশ্ন : নদীর উৎস (Source of River) কাকে বলে? 🢖🢖 উত্তর : নদী যেখানে সৃষ্টি হয় বা উৎপত্তি লাভ করে, তাকেই নদীর উৎস বলে। সাধারণত পাহাড়-পর্বত বা মালভূমির মতো কোনো উঁচু জায়গায় নদীর উৎপত্তি বা সৃষ্টি হয়। যেমন-গঙ্গোত্রী হিমবাহের 'গোমুখ' গুহা থেকে ভারতের প্রধান নদী গঙ্গার উৎপত্তি হয়েছে। প্রশ্ন : নদীর মোহানা (River Mouth) কাকে বলে? 🢖🢖 উত্তর : যেখানে গিয়ে নদী শেষ হয় অর্থাৎ, কোনো সাগর-উপসাগর, হ্রদ বা জলাশয় বা অন্য কোনো নদীতে মেশে, সেই জায়গাকে নদীর মোহানা বলে। যেমন-নীলনদের মোহানা হল ভূমধ্যসাগর। প্রশ্ন : ধারণ অববাহিকা (Catchment Basin) কাকে বলে? 🢖🢖 উত্তর : পর্বতের বরফগলা জল বা বৃষ্টির জল অসংখ্য ছোটো ছোটো জলধারার মাধ্যমে বয়ে বড়ো নদী তৈরি করে। এই জলধারা- সহ মূল নদীটি যে বিরাট অঞ্...