সপ্তম শ্রেণীর ভূগোল 👉(Class 7th Geography Chapter -3 Questions And Answers | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর,) প্রশ্ন: সমাক্ষরেখা কাকে বলে? উত্তর: ভূগোলকের ওপর একই অক্ষাংশবিশিষ্ট স্থানবিন্দু গুলিকে পরপর যুক্ত করে যে রেখাটির সৃষ্টি হয়, তাকে সমাক্ষরেখা বলে। অর্থাৎ, সমান অক্ষাংশবিশিষ্ট রেখাকে সমাক্ষরেখা বলা হয় এবং একই সমাক্ষরেখার ওপর অবস্থিত প্রতিটি স্থানের অক্ষাংশ একই (সমান)। প্রশ্ন: দ্রাঘিমারেখার অপর নাম দেশান্তর রেখা কেন? উত্তর: মূলমধ্যরেখার পূর্বে বা পশ্চিমে কোনো দেশের অবস্থান সহজেই দ্রাঘিমারেখার সাহায্যে নির্ণয় করা যায়। দ্রাঘিমারেখার মানের সাহায্যেই এক দেশ থেকে আর এক দেশের সময়ের পার্থক্য জানা যায়। তাই দ্রাঘিমারেখাকে দেশান্তর রেখা বলে। প্রশ্ন: ক্ষুদ্রবৃত্ত (Small Circle) কী? উত্তর: পৃথিবীর ওপর কল্পিত বা ভূগোলকের ওপর অঙ্কিত যে-সকল বৃত্তের কেন্দ্র পৃথিবী বা ভূগোলকের কেন্দ্রের সঙ্গে একই বিন্দুতে অবস্থান করে না সেই সকল বৃত্তকে ক্ষুদ্রবৃত্ত বলে। যেমন- পৃথিবীর বৃত্তাকার অক্ষরেখাগুলির মধ্যে নিরক্ষরেখা (মহাবৃত্ত) বাদে অন্যান্য অক্ষরেখাগুলি ক্ষুদ্রব...
মাটির ঘরে দেয়ালচিত্র প্রশ্ন উত্তর অধ্যায় পিপড়ে প্রশ্ন উত্তর পড়তে নিচের লিংকে ক্লিক করো 👉 ( পিঁপড়ে প্রশ্ন উত্তর ) ◼️লেখক পরিচিতি; শিল্পী তপন করের জন্ম ১৯৫৪ খ্রিস্টাব্দে | বর্তমানে তি নি একটি সরকারি বিদ্যালয়ের শিল্পশিক্ষক | শিল্পকলা বিষয়ে তাঁর একাধিক রচনা প্রকাশিত হয়েছে, যেমন—'অসামান্য মানভূম’, ‘ছবি আঁকতে শেখা' ইত্যাদি। পাঠ্য অংশটি তাঁর লেখা ‘মাটির ঘরে দেয়ালচিত্র' নামক প্রবন্ধ থেকে সংকলিত। ◼️নামকরণ; এই পাঠ্যাংশটিতে লেখক একটি প্রাচীন লোকশিল্পের ধারা নিয়ে আলোচনা করেছেন। মাটির ঘরের দেয়ালে মেয়েরা যেসব চিত্রবিচিত্র নকশা এঁকে থাকেন, তা-ই হয়ে উঠেছে তাঁর আলোচনার বিষয় | কোন্ কোন্ উপজাতিদের মধ্যে এই শিল্পচর্চার প্রচলন রয়েছে, কোন্ উৎসব উপলক্ষ্যে এই দেয়ালচিত্র অঙ্কন করা হয়, দেয়ালচিত্র আঁকার পদ্ধতিটি কী—সবই সবিস্তারে বর্ণনা করেছেন তিনি। তাঁর আলোচনায় সবচেয়ে বেশি পরিমাণে উঠে এসেছে দেয়ালচিত্রের নকশার বিভিন্ন ধরন। তাঁর আলোচনার বিষয়বস্তুকে মনে রেখে তাই বলা যায় যে, এই রচনাংশের নামকরণ ‘মাটির ঘরে দেয়ালচিত্র' সার্থক হয়েছে। ◼️সা র ম র্ম; সাধারণত গ্...
উচ্চমাধ্যমিক ইতিহাস 👉( 'দাঁতাত' কী? দাঁতাতের উদ্ভবের কারণগুলি লেখো।) প্রশ্ন : ট্রুম্যান নীতি কী? মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল? 🢖🢖 উত্তর: ▶ ভূমিকা : 1947 খ্রিস্টাব্দের 12 মার্চ মার্কিন সিনেটের এক যৌথ অধিবেশনে মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান ঘোষণা করেন যে, সাম্যবাদী সোভিয়েত রাশিয়ার আক্রমণ বা সশস্ত্র সংখ্যালঘু কমিউনিস্ট আন্দোলন প্রতিরোধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর যে-কোনো দেশকে আর্থিক ও সামরিক সাহায্য দেবে যা তাঁর নাম অনুসারে 'ট্রুম্যান নীতি' নামে পরিচিত। ▶ ট্রুম্যান নীতি; ❐ পটভূমি: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের দেশগুলির আর্থিক সংকটের সুযোগ নিয়ে সোভিয়েত রাশিয়া পূর্ব ইউরোপের দেশগুলিতে প্রাধান্য বিস্তার করে। এরপর সোভিয়েত রাশিয়া, গ্রিস ও তুরস্কে সাম্যবাদের প্রসার ঘটাতে উদ্যোগী হয়। গ্রিসে সাম্যবাদের প্রসার প্রতিরোধ করার জন্য আমেরিকা এই ঘোষণা করে। ❐ উদ্দেশ্য: এই নীতি ঘোষণার পশ্চাতে আমেরিকার কয়েকটি উদ্দেশ্য ছিল। এগুলি হল: (i) সাম্যবাদের প্রতিরোধ: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে সোভিয়েত রাশিয়ার সাম্যবাদকে প্রতিরোধ ক...
Comments
Post a Comment