Class 9th History Chapter -7 Part-2 Questions And Answers | নবম শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায় পার্ট -২ "জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জ" প্রশ্ন উত্তর | ক্লাস নাইন ইতিহাস সপ্তম অধ্যায় পার্ট -২ প্রশ্ন উত্তর
সপ্তম অধ্যায় জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জ পার্ট - ২ ⬛অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : প্রতিটা প্রশ্নের মান -1 1. প্রাথমিকভাবে UNO-র চুক্তিপত্রে কতগুলি দেশ স্বাক্ষর করে? উঃ প্রাথমিকভাবে UNO-র চুক্তিপত্রে ৫১টি দেশ স্বাক্ষর করে। 2. কোন্ দিনটি প্রতিবছর রাষ্ট্রসংঘ দিবস হিসেবে পালিত হয় ? উঃ ২৪ অক্টোবর দিনটি প্রতিবছর রাষ্ট্রসংঘ দিবস হিসেবে পালিত হয়। 3. সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কী ? উঃ সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম অ্যান্টোনিও গুতারেস। 4. কোন্ দুটি দেশের আদর্শগত সংঘাত ঠান্ডা লড়াই নামে পরিচিত ? উঃ রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের আদর্শগত সংঘাত ঠান্ডা লড়াই নামে পরিচিত। 9. NATO কথাটির পুরো নাম কী ? উঃ NATO কথাটির পুরো নাম হল 'North Atlantic Treaty Organization' । 10. বর্তমানে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ? উঃ জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫। এর মধ্যে ৫টি স্থায়ী এবং অবশিষ্ট ১০টি অস্থায়ী সদস্য। 11. জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা কাদের দ্বারা কতদিনের জন্য ন...