Class 9th History Chapter -7 Part-1 Questions And Answers | নবম শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায় পার্ট -১ "জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জ" প্রশ্ন উত্তর | ক্লাস নাইন ইতিহাস সপ্তম অধ্যায় পার্ট -১ প্রশ্ন উত্তর

 

সপ্তম অধ্যায় 
জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জ



সপ্তম অধ্যায় পার্ট -২ "জাতিসংঘ ও সম্মিলিত জাতিপুঞ্জ" প্রশ্ন উত্তর পড়তে নিচের লিংকে ক্লিক করো

👉 ( সপ্তম অধ্যায় পার্ট -২  প্রশ্ন উত্তর )


পার্ট -১

⬛অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : প্রতিটা প্রশ্নের মান -1

1. জাতিসংঘে কয় প্রকার সদস্য ছিল ও কী কী ?

উঃ জাতিসংঘে দুই প্রকার সদস্য ছিল। যথা—[1] আদি বা প্রতিষ্ঠাতা সদস্য, এবং [2] সাধারণ সদস্য।


2. কোন্ দুটি বৃহৎ রাষ্ট্র প্রথমে জাতিসংঘের বাইরে ছিল?

উঃ আমেরিকা ও জার্মানি প্রথমে জাতিসংঘের বাইরে ছিল।


3. লিগ অব নেশন্‌স-এর প্রথম মহাসচিব কে ছিলেন?

উঃ লিগ অব নেশন্‌স-এর প্রথম মহাসচিব ছিলেন স্যার= এরিক ভুমন্ড।


4. জাতিসংঘের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ?

উঃ জাতিসংঘের প্রধান কার্যালয় জেনেভায় অবস্থিত।


5. চোদ্দো দফা-র কোন্ শর্তে জাতিসংঘ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে?

উঃ  চোদ্দো দফার চতুর্দশ বা সর্বশেষ শর্তে জাতিসংঘ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে।


6. জাপানের মাঞ্চুরিয়া আক্রমণের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ কোন্ কমিশন গঠন করে?

উঃ  জাপানের মাঞ্চুরিয়া আক্রমণের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ ‘লিটন কমিশন' গঠন করে।


7. কবে জাতিসংঘের প্রতিষ্ঠা হয়?  অথবা, জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয় ?

উঃ ১৯১৯ খ্রিস্টাব্দের ২৮ এপ্রিল জাতিসংঘের প্রতিষ্ঠা হয়।


৪. কারা জাতিসংঘের লিগ পরিষদের প্রথম স্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল ?

উঃ ইংল্যান্ড, ফ্রান্স, ইটালি, জাপান ও আমেরিকা—এই ৫টি দেশ জাতিসংঘের লিগ পরিষদে প্রথম স্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল।


9. কত খ্রিস্টাব্দে জাতিসংঘ আল্যান্ড দ্বীপপুঞ্জের সমস্যার সমাধান করে ?

উঃ ১৯২১ খ্রিস্টাব্দে জাতিসংঘ আল্যান্ড দ্বীপপুঞ্জের সমস্যার সমাধান করে।


10. কে জাতিসংঘের খসড়া কমিটির সভাপতি ছিলেন ?

উঃ মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন জাতিসংঘের খসড়া কমিটির সভাপতি ছিলেন।


11. কোনো নতুন রাষ্ট্র কীভাবে জাতিসংঘের সদস্য হতে পারত ?

উঃ জাতিসংঘের সাধারণ সভার ২/৩ অংশ সদস্যের সমর্থনে কোনো নতুন রাষ্ট্র জাতিসংঘের সদস্য হতে পারত।


12. কারা জাতিসংঘের সাধারণ সভার সদস্য হত ?

উঃ  জাতিসংঘের প্রতিটি সদস্য সাধারণ সভার সদস্য হত। 


13. লিগ পরিষদের অস্থায়ী সদস্যরা কাদের দ্বারা নির্বাচিত হত?

উঃ  লিগ পরিষদের অস্থায়ী সদস্যরা সাধারণ সভার দ্বারা নির্বাচিত হত।


14. জাতিসংঘের লিগ পরিষদে কোন্ কোন্ দেশ পৰৱর্তীকালে স্থায়ী সদস্য হিসেবে যোগ দেয় ?

উঃ  জার্মানি ও রাশিয়া জাতিসংঘের লিগ পরিষদে পরবর্তীকালে স্থায়ী সদস্য হিসেবে যোগ দেয়।


15. লিগ কভেনান্ট কী ?

উঃ  ভার্সাই সন্ধির (১১১৯ খ্রি.) প্রথম খণ্ডে উল্লিখিত জাতিসংঘের প্রস্তাবিত খসড়া 'লিগ কভেনান্ট' বা 'লিগের গঠনতন্ত্র' বা 'লিগের চুক্তিপত্র' নামে পরিচিত।


16. রুজভেল্ট কোথা থেকে 'ইউনাইটেড নেশন্‌স' কথাটি গ্রহণ করেন ?

উঃ রুজভেল্ট ইংরেজ কবি লর্ড বায়রনের ‘চাইল্ড হেরোল্ড' কবিতা থেকে ইউনাইটেড নেশন্‌স' কথাটি গ্রহণ করেন।


17. কবে, কোথায় 'সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণাপত্র”/ “রাষ্ট্রসংঘের ঘোষণাপত্র' প্রকাশিত হয় ?

উঃ ১৯৪২ খ্রিস্টাব্দে ওয়াশিংটন সম্মেলনে ‘সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণাপত্র’ / ‘রাষ্ট্রসংঘের ঘোষণাপত্র' প্রকাশিত হয়।


18. কবে, কারা 'মস্কো ঘোষণাপত্র' প্রকাশ করে ?

উঃ আমেরিকা, সোভিয়েত রাশিয়া, ব্রিটেন ও চিনের পররাষ্ট্রমন্ত্রীগণ ১৯৪৩ খ্রিস্টাব্দে ‘মস্কো ঘোষণাপত্র’ প্রকাশ করেন।


19. 'United Nations' কথাটি কে প্রথম বলেছিলেন ?

উঃ 'United Nations' কথাটি প্রথম বলেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট।


20. জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় কবে ?

উঃ জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ খ্রিস্টাব্দের ২৪ অক্টোবর।


⬛ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর : প্রতিটা প্রশ্নের মান -2/3


1. জাতিসংঘের প্রধান উদ্দেশ্য কী ছিল? অথবা, জাতিসংঘের উদ্দেশ্য কী ছিল?

উঃ জাতিসংঘ তার প্রধান উদ্দেশ্য হিসেবে ঘোষণা করে যে, জাতিসংঘের সদস্য-রাষ্ট্রগুলি — [1] পারস্পরিক আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক বিবাদের মীমাংসা করে বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করবে। [2] ন্যায় ও সততার ভিত্তিতে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করবে। [3] আন্তর্জাতিক আইন, চুক্তি, সন্ধি প্রভৃতি যথাযথভাবে মেনে চলবে। [4] জাতিসংঘের নির্দেশে অন্যায়ভাবে আক্রমণকারী রাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ, এমনকি প্রয়োজনে বল প্রয়োগ করে বিশ্বশান্তি প্রতিষ্ঠা করবে। [5] অবহেলিত নারী, শিশু, শ্রমিক প্রভৃতি শ্রেণির স্বার্থরক্ষায় কাজ করবে।


2. জাতিসংঘের সাফল্যের দুটি উদাহরণ দাও।

উঃ  জাতিসংঘের উল্লেখযোগ্য দুটি সাফল্য ছিল — [1] জাতিসংঘ সাফল্যের সঙ্গে সুইডেন-ফিনল্যান্ড, জার্মানি-পোল্যান্ড, ইঙ্গ-মিশর প্রভৃতি বিরোধের মীমাংসা করে। [2] আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে জাতিসংঘ জেনেভা প্রোটোকল, লোকার্নো চুক্তি, কেলগ-ব্রিয়াঁ চুক্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি সম্পাদন করে।


4. জাতিসংঘের অঙ্গগুলি লেখো।

উঃ  জাতিসংঘের প্রধান অঙ্গগুলি হল— [1] সাধারণ সভা, [2] লিগ পরিষদ, [3] সচিবালয়, [4] আন্তর্জাতিক বিচারালয়, [5] আন্তর্জাতিক শ্রমিক সংস্থা।


5.কবে, কাদের মধ্যে কেলগ-ব্রিয়াঁ চুক্তি স্বাক্ষরিত হয়? এই চুক্তির উদ্দেশ্য কী ছিল ?

উঃ ১৯২৮ খ্রিস্টাব্দে (২৭ আগস্ট) মার্কিন স্বরাষ্ট্রসচিব ফ্রাঙ্ক কেলগ ও ফরাসি পররাষ্ট্রমন্ত্রী আরিস্তিদ ব্রিয়া-র মধ্যে কেলগ-ব্রিয়াঁ চুক্তি (বা প্যারিসের চুক্তি) স্বাক্ষরিত হয়।

কেলগ-ব্রিয়াঁ চুক্তির উদ্দেশ্য ছিল যুদ্ধ প্রতিরোধ, শান্তিপূর্ণ উপায়ে বিরোধের মীমাংসা, যৌথ নিরাপত্তা সুদৃঢ় করা প্রভৃতি।


6. জাপান করে, কেন জাতিসংঘ ত্যাগ করে ?

উঃ জাপান ১৯৩৩ খ্রিস্টাব্দে জাতিসংঘ ত্যাগ করে। জাপান অন্যায়ভাবে চিনের মাঞ্চুরিয়া দখল (১৯৩২ খ্রি.) করলে চিনের অভিযোগের ভিত্তিতে জাতিসংঘ জাপানের আগ্রাসনের বিরুদ্ধে লিটন কমিশন গঠন করে। এর প্রতিবাদে জাপান জাতিসংঘ ত্যাগ করে।


7. জাতিসংঘের ব্যর্থতার দুটি উদাহরণ দাও। অথবা, লিগ অব নেশন্‌স-এর ব্যর্থতার দুটি কারণ লেখো।

উঃ জাতিসংঘের উল্লেখযোগ্য দুটি ব্যর্থতা ছিল—[1] জাপান ১৯৩১ খ্রিস্টাব্দে চিনের মাঞ্চুরিয়া আক্রমণ ও দখল (১৯৩২ খ্রি.) করলে জাতিসংঘ জাপানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারেনি। [2] ইটালি ১৯৩৫ খ্রিস্টাব্দে অ্যাবিসিনিয়া আক্রমণ করলে সেক্ষেত্রেও জাতিসংঘ কোনো কার্যকরী ব্যবস্থা নিতে ব্যর্থ হয়।


৪.জাতিসংঘের জনক কে? এর প্রথম মহাসচিব কে?

উঃ  জাতিসংঘের জনক হলেন মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন। © জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন স্যার এরিক ডুমন্ড।

© জাতিসংঘ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যগুলি ছিল—[1] পারস্পরিক আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক বিবাদের মীমাংসা করা। [2] বিশ্বশান্তি ও নিরাপত্তা বজায় রাখা। [3] ন্যায় ও সততার ভিত্তিতে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ। [4] আন্তর্জাতিক আইন, চুক্তি ও সন্ধিগুলি যথাযথভাবে মেনে চলা। [5] বঞ্চিত শিশু, নারী, শ্রমিকদের স্বার্থরক্ষায় কাজ করা।


9. জাতিসংঘের উদ্যোগে কবে, কোথায় নিরস্ত্রীকরণ সম্মেলন অনুষ্ঠিত হয় ? এতে ক-টি দেশ যোগ দিয়েছিল?

উঃ  ১৯৩২ খ্রিস্টাব্দে (ফেব্রুয়ারি) সুইটজারল্যান্ডের জেনেভা শহরে জাতিসংঘের উদ্যোগে নিরস্ত্রীকরণ সম্মেলন অনুষ্ঠিত হয়।

© জেনেভার নিরস্ত্রীকরণ সম্মেলনে ৬১টি দেশ যোগ দিয়েছিল।


10. জাতিসংঘের প্রতিষ্ঠায় উইলসনের চোদ্দো দফা শর্তের কী ভূমিকা ছিল ?

উঃ মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন তাঁর ‘চোদ্দো দফা শর্তের’ চতুর্দশ শর্তে বিশ্বশান্তি প্রতিষ্ঠা, ছোটো-বড়ো সব দেশের স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠনের কথা বলেন। এই উদ্যোগ থেকেই ‘জাতিসংঘ’ বা ‘লিগ অব নেশন্‌স' গঠিত হয়।


11. জার্মানি কেন জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে ?

উঃ ১৯৩৩ খ্রিস্টাব্দে সুইটজারল্যান্ডের জেনেভা শহরে অনুষ্ঠিত বিশ্ব নিরস্ত্রীকরণ সম্মেলনে হিটলার দাবি করেন যে, হয় জার্মানিকে সামরিক শক্তি বাড়াবার অনুমতি দিতে হবে, নতুবা অন্যান্য রাষ্ট্রেরও সামরিক শক্তি কমিয়ে জার্মানির সমতুল্য করতে হবে। ফ্রান্স এই প্রস্তাব অগ্রাহ্য করলে জার্মান প্রতিনিধিগণ নিরস্ত্রীকরণ সম্মেলন ত্যাগ করেন এবং সেইসঙ্গে জার্মানি জাতিসংঘের সদস্যপদও ত্যাগ করে।


12. জেনেভা প্রোটোকলের উদ্দেশ্য কী ছিল?

উঃ জাতিসংঘের গ্রিস ও চেকোশ্লোভাকিয়ার প্রতিনিধিরা ১৯২৪ খ্রিস্টাব্দে লিগের সাধারণ সভায় একটি দলিল পেশ করে যা ‘আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা খসড়া চুক্তি' বা জেনেভা প্রোটোকল নামে পরিচিত। এই প্রোটোকলের উদ্দেশ্যগুলি ছিল— [1] আক্রমণাত্মক যুদ্ধকে আন্তর্জাতিক অপরাধ হিসেবে গণ্য করা। [2] জাতিসংঘের ত্রুটিগুলি দূর করে যৌথ নিরাপত্তা ও বিশ্বশান্তি সুনিশ্চিত করা। [3] আন্তর্জাতিক আইন বা চুক্তির শর্ত ব্যাখ্যার বিষয়ে মতপার্থক্য দেখা দিলে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়া। [4] সমস্ত বিরোধকে লিগ কাউন্সিলের সামনে উপস্থাপিত করা।


13. জাতিসংঘের দুটি বৈশিষ্ট্য লেখো।

উঃ জাতিসংঘের দুটি বৈশিষ্ট্য ছিল—[1] আলাপ-আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা করা। [2] আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বিভিন্ন দেশের বিরোধের মীমাংসা করা।


14. কতগুলি সদস্য দেশ নিয়ে জাতিসংঘের যাত্রা শুরু হয়েছিল? জাতিসংঘ কটি মুখ্য অঙ্গ বা সংস্থা নিয়ে গঠিত ছিল ?

উঃ ৪২টি সদস্য দেশ নিয়ে জাতিসংঘের যাত্রা শুরু হয়েছিল। জাতিসংঘ ৫টি মুখ্য অঙ্গ বা সংস্থা নিয়ে গঠিত ছিল।


15. জাতিসংঘের দুটি মূল উদ্দেশ্য লেখো।

উঃ জাতিসংঘের দুটি মূল উদ্দেশ্য ছিল— [1] বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তা রক্ষা করা, [2] বিশ্বের নিপীড়িত মানুষের কল্যাণ বিধানে কাজ করা।


16. জাতিসংঘের একটি প্রধান দুর্বলতা উল্লেখ করো।

উঃ কয়েকটি বৃহৎ শক্তি জাতিসংঘের সদস্যপদ গ্রহণ করেনি এবং অন্য কয়েকটি বৃহৎ শক্তি সদস্যপদ প্রত্যাহার করেছিল। এভাবে কিছু বৃহৎ শক্তি জাতিসংঘের বাইরে থাকায় জাতিসংঘ দুর্বল হয়ে পড়ে এবং জাতিসংঘ শক্তিশালী পদক্ষেপ নিতে গিয়ে সমস্যায় পড়ে।


17 "লিগ কভেনান্ট' কী?

উঃ প্যারিসের শান্তি সম্মেলনে (১৯১৯ খ্রি.) মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসনের সভপতিত্বে একটি কমিটি ১৯১৯ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে জাতিসংঘের খসড়া সংবিধান রচনা করেন। এটি 'লিগ কভেনান্ট' বা ‘লিগের গঠনতন্ত্র' বা 'লিগের চুক্তিপত্র' নামে পরিচিত।


18. লিগ পরিষদে কতজন সদস্য ছিল ও কী কী ?

উঃ প্রথমে জাতিসংঘের লিগ পরিষদে ৫ জন স্থায়ী ও ৪ জন অস্থায়ী সদস্য নিয়ে মোট ৯ জন সদস্য ছিল। এই ৫ জন সদস্য ছিল ইংল্যান্ড, ফ্রান্স, ইটালি, জাপান ও আমেরিকা। তবে আমেরিকা জাতিসংঘে যোগ না দেওয়ায় স্থায়ী সদস্য ৪জন থেকে যায়। পরবর্তীকালে লিগ পরিষদের সদস্যসংখ্যা বাড়িয়ে স্থায়ী সদস্য ৬ জন ও অস্থায়ী সদস্য ৯জন করা হয়। জার্মানি ও রাশিয়া নতুন স্থায়ী সদস্য হয়।


19. জাতিসংঘের লিগ পরিষদের কাজ কী ছিল ?

উঃ জাতিসংঘের লিগ পরিষদের প্রধান কাজ ছিল—[1] বিভিন্ন আন্তর্জাতিক সমস্যা নিয়ে আলোচনা করা, [2] সমস্যাগুলির সমাধান করা, [3] যুদ্ধ বন্ধের উপায় খুঁজে বের করা, [4] কোনো সমস্যা সমাধানের উদ্দেশ্যে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা প্রভৃতি।


20. জাতিসংঘের সচিবালয়ের কাজ কী ছিল ?

উঃ  জাতিসংঘের সচিবালয়ের প্রধান কাজ ছিল— [1] সাধারণ সভার বিবেচনার জন্য তথ্যাদি সংগ্রহ করা, [2] মূল্যবান তথ্যাদি সংরক্ষণ করা প্রভৃতি।



Comments

Popular posts from this blog

উচ্চমাধ্যমিক ইতিহাস, সাম্রাজ্যবাদ কাকে বলে? সাম্রাজ্যবাদের বিস্তারের কারণগুলি লেখো। | Class 12th History Suggestion

Biography Of Virginia Woolf || Life and works of Virginia Woolf

Biography of James Joyce || Life and works of James Joyce