Class 7th Geography Chapter -4 Part-1 Questions And Answers | ক্লাস 7th ভূগোল সহায়িকা | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, চ্যুতি বা Fault কাকে বলে?, উপত্যকা কাকে বলে?
সপ্তম শ্রেণীর ভূগোল 👉 ( Class 7th Geography Chapter -5 Part-1 Questions And Answers ) প্রশ্ন: বহির্জাত শক্তি (Exogenetic Force) কাকে বলে? উত্তর: ভূ-বহিস্থ যে যে শক্তিসমূহ (সূর্যালোক, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, নদী, হিমবাহ, তুষারপাত, ভৌমজল, সমুদ্রতরঙ্গ প্রভৃতি) দ্বারা ভূমিরূপ গঠন ও তার ক্ষয়সাধন হয়, তাকে বহির্জাত শক্তি বলে। প্রশ্ন: পাহাড় (Hills) কাকে বলে? উত্তর: 300 থেকে 900 মিটারের মধ্যে অবস্থিত ও অল্প দূর পর্যন্ত বিস্তৃত শিলাস্তূপকে পাহাড় বলে। পাহাড়ের ভূমির বন্ধুরতা মাঝারি রকমের এবং এর শৃঙ্গগুলি বরফে ঢাকা থাকে না। যেমন- পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়, পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড় প্রভৃতি উল্লেখযোগ্য। প্রশ্ন: পাহাড়ের বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর: পাহাড়ের বৈশিষ্ট্যগুলি হল 300-900 মি-এর মধ্যে থাকে। • পাহাড়ের উচ্চতা পাহাড়ের শৃঙ্গ পর্বতের মত অত উঁচু হয় না। এগুলি তীক্ষ্ণ, চ্যাপটা বা গোলাকার হয়ে থাকে। • পাহাড়ের উপত্যকা দেখা যায়। পাহাড়ের ভূমির বন্ধুরতা মাঝারি প্রকৃতির। এককথায় পাহাড়কে পর্বতের ক্ষুদ্র প্রতিরূপ ধরা হয়। প্রশ্ন: ...