Posts

Showing posts from August, 2024

Class 7th Geography Chapter -5 Part-2 Questions And Answers | ক্লাস 7th ভূগোল সহায়িকা | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, 'নদীর নিম্নগতিতে প্রায়ই বন্যা হয়' - কারণ ব্যাখ্যা করো | নদীর ক্ষয়, বহন ও সঞ্চয় কাজ। ব্যাখ্যা করো।

Image
সপ্তম শ্রেণীর  ভূগোল 👉(Class 7th Geography Chapter -5 Part-3  Questions And Answers) প্রশ্ন :    'নদীর নিম্নগতিতে প্রায়ই বন্যা হয়' - কারণ ব্যাখ্যা করো।  🢖🢖 উত্তর:   নদীর নিম্নগতিতে প্রায়ই বন্যার কারণগুলি হল - 🢖🢖   জলের জোগান বৃদ্ধি: নদীর উপনদীর সংখ্যা বেশি হলে তাদের মাধ্যমে বাহিত জল মোহানার কাছে প্রধান নদীখাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়, ফলে নদীতে জলের জোগান বৃদ্ধি পায়। 🢖🢖 ভূমি ঢালের হ্রাস: নিম্নগতিতে ভূমিঢাল প্রায় থাকে না ফলে নদীর গতিবেগ একদমই থাকে না, নদী অল্প বাধা পেলেই বাঁক নেয়। 🢖🢖  অগভীর নদীখাত: ভূমি ঢাল ও নদীস্রোেত প্রায় থাকে না বলে নিম্নগতিতে নদী প্রধানত সঞ্চয় করে। উচ্চ ও মধ্যগতি থেকে ক্ষয়িত ও বাহিত পলি, বালি নিম্নগতিতে নদীবক্ষে জমা হতে থাকে, ফলে নদীখাত ক্রমশ ভরাট হয়ে অগভীর হয়ে পড়ে। 🢖🢖  অতিরিক্ত বর্ষণ : বর্ষাকালে অতি বৃষ্টির ফলে জলের জোগান হঠাৎ বৃদ্ধি পায়, অথচ নদীগর্ভ অগভীর থাকায় ওই জল বহন করতে পারে না, ফলে দুকূল ছাপিয়ে বন্যা সৃষ্টি হয়। প্রশ্ন :     'নদীর মধ্য ও নিম্নগতিতে বেশি বাঁক দেখা যায় কেন'? - কারণ ব্যাখ্যা করো...